আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা যায়।
নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাবিশেষ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমগুলোর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে গণ্য হয়।
উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভর হয়েছে। কিন্তু মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটির উৎপাদন হওয়ার কথা (১০,৫০০ × ৬/১২) বা ৫,২৫০ একক। অথচ তাদের উৎপাদন হয়েছে (১০,৫০০ × ৩৫%) বা ৩,৬৭৫ একক। এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে (৫,২৫০- ৩,৬৭৫) বা ১,৫৭৫ একক।