উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোতে কোনো পরিবর্তন ঘটেছে কী? তোমার মতামত দাও।
উত্তর: উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোটি পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোতে রূপ নেয়। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। উৎপাদনকারী সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। এজন্য প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। তাই তার কর্মভার লাঘব করার জন্য কোম্পানি একজন উপদেষ্টা নিয়োগ দেয়। ফলে দিন দিন কোম্পানির অবস্থার পরিবর্তন হচ্ছে। সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই আমি মনে করি, নির্বাহীর কার্যভার লাঘব করার জন্য কোম্পানির দ্বিতীয় পর্যায়ে ব্যবহৃত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উপদেষ্টা নিয়োগের ফলে কোম্পানির সংগঠন কাঠামোতে কোনো পরিবর্তন ঘটেছে ক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর