উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা এবং মতামত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। উদ্দীপকে জনাব আনিস একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। জনাব আনিস প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও নির্দেশ প্রদানের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা তার প্রতি সন্তুষ্ট থাকে এবং তাদের মনোবল ও কার্যদক্ষতা বেড়ে যায়। এর ফলে জনাব আনিস প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে সফল হয়। জনাব আনিসের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আনিসের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর