বিক্রয় ব্যবস্থাপক জনাব জালালকে লক্ষ্য অর্জনে কীভাবে সহায়তা করতে পারেন? তোমার মতামত দাও।
উত্তর: প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিক্রয় ব্যবস্থাপক জনাব জালালকে সহায়তা করতে পারেন। সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকে লিজা ফুড লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক- তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি বিক্রয় লক্ষ্য স্থির করে দেন। প্রতি তিন দিন পর পর তিনি উক্ত কাজের অগ্রগিত পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখেন বিক্রয় কর্মী জনাব জালাল তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মী জনাব জালাল যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তাই বিক্রয় ব্যবস্থাপকের উচিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা, অথবা তাকে সহযোগিতা করার জন্য কিছু কর্মী নিয়োগ দেওয়া ইত্যাদি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে সহায়তা করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বিক্রয় ব্যবস্থাপক জনাব জালালকে লক্ষ্য অর্জনে কীভাবে সহায়তা করতে পার…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর