কমিউনিকেশন প্লাস লি. এর নির্বাহীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: যে কমিউনিকেশন প্লাস লি. এর নির্বাহীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। উদ্দীপকে 'কমিউনিকেশন প্লাস লি.' একটি' ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি চট্টগ্রামে তারা একটি নতুন ইউনিট চালু করে। উক্ত অফিসের জন্য কিছু অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞ নিয়োগ - দেওয়া হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের নির্বাহীদের কাজের পরিধি বেড়ে যায়। এজন্য তাদের কাজের দক্ষতা বাড়াতে 'সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করা হয়। এতে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে প্রশিক্ষণার্থীদের মতামত দিতে ও আলোচনা করতে বলা হয়। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই তাদের নতুন নিয়োগকৃত অফিস সহকারী ও আইটি বিশেষজ্ঞের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যা প্রতিষ্ঠানটিকে সাফল্য অর্জনে সহায়তা করবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কমিউনিকেশন প্লাস লি. এর নির্বাহীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গুর…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর