জনাব আতিকের নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যা দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।
যে নেতৃত্বে নেতা 'সর্বময় ক্ষমতার অধিকারী হন, একক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না।
উদ্দীপকে জনাব আতিক অন্য একটি প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক। এদের মধ্যে জনাব আতিক তার প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এতে কর্মীদের মনোবল ও কার্যদক্ষতা হ্রাস পায়। পরিণামে তিনি তার প্রতিষ্ঠানে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না।
উদ্দীপকে জনাব আতিকের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনা করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথমদিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, জনাব আতিকের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদে সমর্থনযোগ্য নয়।