"কাজের মাধ্যমে প্রশিক্ষণ অধিকতর ফলপ্রসূ"- ব্যাখ্যা কর।
উত্তর: যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী কাজে জড়িত থেকে কাজ সম্পর্কে বাস্তব ও হাতে-নাতে দক্ষতা অর্জন করে তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলে। কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীরা সরাসরি তাদের কাজ-সম্পর্কে ধারণা অর্জন করে। এরূপ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং তাদেরকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মনোবলও উন্নত হয়। এতে কর্মীকে দিয়ে অধিক পরিমাণে কাজ সমাধা করা যায়। এসব কারণেই কাজের মাধ্যমে প্রশিক্ষণ অধিক ফলপ্রসূ হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"কাজের মাধ্যমে প্রশিক্ষণ অধিকতর ফলপ্রসূ"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর