উদ্দীপকে জনাব আব্বাসের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্বাস্রের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা। নির্ধারিত ফললাভের 'উদ্দেশ্যে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে জনাব আব্বাস বিভিন্ন দেশে চা রপ্তানি করেন। তিনি তার উৎপাদনের মাত্রা ২৫% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তিনি সিলেট ও ঠাকুরগাঁও জেলায় কয়েকটি নতুন চা বাগান স্থাপন করার কর্মসূচি গ্রহণ করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ২৫% বৃদ্ধির সিদ্ধান্ত লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্বাসের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্বাসের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর