জনাব আব্বাসের গৃহীত কর্মসূচি তাকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে- উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আব্বাসের গৃহীত কর্মসূচি একার্থক পরিকল্পনা, যা তাকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে। যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের - পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত - পরিবর্তন হয় বা' ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে জনাব আব্বাস বিভিন্ন দেশে চা রপ্তানি করেন। তিনি তার উৎপাদনের মাত্রা ২৫% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তিনি সিলেট ও ঠাকুরগাঁও জেলায় কয়েকটি নতুন চা বাগান স্থাপন করার কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী ১০ বছর পর প্রতিযোগিতা মোকাবিলা করে তিনি তার উৎপাদিত চা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবেন। একার্থক পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত হয়। একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যেসব কার্যক্ষেত্র দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। তাই উদ্দীপকে চা রপ্তানির জন্য গৃহীত একার্থক পরিকল্পনা প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহায়তা করবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আব্বাসের গৃহীত কর্মসূচি তাকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে সহা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর