প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের যে গুণটিকে সবাই সমীহ করে তা কোন ব্যবস্থাপকীয় দক্ষতার অন্তর্ভুক্ত? উদ্দীপকের 'আলোকে প্রতিষ্ঠানের অগ্রগতিতে এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের প্রজ্ঞা গুণটিকে সবাই সমীহ করে, যা ব্যবস্থাপকীয় কল্পনাসংক্রান্ত দক্ষতার অন্তর্ভুক্ত। জ্ঞানচক্ষু দ্বারা অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎকে উপলব্ধি করার সামর্থ্যকে প্রজ্ঞা বলে। অন্যদিকে, কল্পনাসংক্রান্ত দক্ষতা বলতে ভবিষ্যৎ বিষয়ে অনুমান করার ব্যাপক জ্ঞান এবং পরিবর্তনশীল অবস্থার সাথে সমন্বয়সাধনের মানসিক সামর্থ্যকে বোঝায়। উদ্দীপকে মি. দুলাল একটি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে ভাবতে হয় প্রতিষ্ঠানটি সামনে কোন দিকে যাবে। তিনি তার অন্তরদৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে অনুমান করতে পারেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাই তাকে সমীহ করে। একজন সফল নেতার চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের ব্যবস্থাপনা পরিচালকের মধ্যেও একজন নেতার এই সকল ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ভবিষ্যৎ সম্পর্কে নেতার এমন ভাবনাগুলো প্রজ্ঞা গুণ বা কল্পনাসংক্রান্ত দক্ষতার সদৃশ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের যে গুণটিকে সবাই সমীহ করে তা কোন…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর