উদ্দীপকে মি. দুলালের কাজে তার কোন ধরনের ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়মান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'মি. দুলালের কাজে তার আন্তঃব্যক্তিক ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়মান। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতাকে আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়, নির্দেশ-উপদেশ ও পরামর্শ দিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। উদ্দীপকে মি. দুলাল একটি কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি কোম্পানির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। মি. দুলালের এমন কর্মকাণ্ড ব্যবস্থাপনার আন্তঃব্যক্তিক ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. দুলালের কাজে তার আন্তঃব্যক্তিক ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়মান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. দুলালের কাজে তার কোন ধরনের ব্যবস্থাপকীয় ভূমিকা প্রতীয়ম…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর