"জনাব মারুফের অনুসৃত নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত মুনাফা অর্জনের কারণ"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মারুফের অনুসৃত পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত মুনাফা অর্জনের কারণ। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এই ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। উদ্দীপকে জনাব মারুফ একটি কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি কোনো কাজেই প্রতিষ্ঠানের অধস্তনদের মতামত গ্রহণ করেন না। এতে অধস্তনদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। তাই পরবর্তীতে তিনি অধস্তনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিশ্চিতের জন্য সকল কাজে তাদের মতামত গ্রহণ শুরু করেন। এতে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জনাব মারুফ পরবর্তীতে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে অধস্তনদের 'মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এর ফলে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, জনাব মারুফের অনুসৃত পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত মুনাফা অর্জনের কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"জনাব মারুফের অনুসৃত নির্দেশনা পদ্ধতিই তার প্রতিষ্ঠানে প্রত্যাশিত ম…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর