একজন নেতাকে ধৈর্যশীল হতে হয় কেন?
উত্তর: যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নেতৃত্বদান কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে নেতা বলে। একজন নেতা সদস্যদের দলীয় প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন। এজন্য একজন নেতাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যধারণ করতে হয়। অধস্তনরা যে সবসময় কাঙ্ক্ষিত আচরণ করবে এমন নয়। সেক্ষেত্রে ধৈর্যের সাথে তা সংশোধনের জন্য নেতাকে উদ্যোগী হতে হয়। কেননা প্রতিকূল পরিবেশে নেতা যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন তবে তার পক্ষে অধস্তনদের সঠিক পথে পরিচালনা করা সম্ভব হয় না। এসকল কারণেই একজন নেতাকে ধৈর্যশীল হতে হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
একজন নেতাকে ধৈর্যশীল হতে হয় কেন?
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর