উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বটি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এ. নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। উদ্দীপকে মি. আকাশ তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। মি. আকাশের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বটি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. আকাশের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর