আদর্শ নেতার যে বিশেষ গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে, উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: আদর্শ নেতার দূরদৃষ্টি বা প্রজ্ঞা গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই দূরদৃষ্টি প্রজ্ঞা বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। উদ্দীপকে মি. আকাশ তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। বছরের প্রথমে মি. আকাশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত ৫০ টন কাঁচামাল আমদানি করেন। বর্তমান বাজারে কাঁচামালের দাম দিগুণ বৃদ্ধি পাওয়ায় তার প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে। একজন সফল ব্যবস্থাপকের চিন্তা-চেতনা, ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করার ক্ষমতা অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর হবে। উদ্দীপকের মি. আকাশের মধ্যে ব্যবস্থাপকের এই সকল ভাবনাগুলো বিদ্যমান ছিল। তাইতো তিনি উৎপাদন বিভাগকে ভবিষ্যৎ বাজার সম্পর্কে পূর্বেই জানিয়ে দেন এবং ঐ অনুযায়ী কাঁচামাল আমদানি করেন। উক্ত আমদানিকৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি বর্তমানে অনেক লাভবান হয়েছেন। তাই আমি মনে করি, আদর্শ নেতার দূরদৃষ্টি বা প্রজ্ঞা গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আদর্শ নেতার যে বিশেষ গুণটি মি. আকাশের সফলতার পেছনে ভূমিকা রেখেছে, উ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর