"আলোহা লি. এর সম্পাদিত সর্বশেষ কাজটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ তার যথাযথ বাস্তবায়নই সফলতা আনয়ন করবে”- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'আলোহা লি.' এর' সম্পাদিত সর্বশেষ কাজটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ধাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর যথাযথ ব্যবহার প্রতিষ্ঠানের সফলতা বয়ে আনবে। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকে 'আলোহা লি.' একটি আন্তর্জাতিক মানের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে দেখা যায় মাত্র ৩ লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটিবিচ্যুতিগুলো খুঁজে বের করে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে। এতে তারা আশা করছে নির্দিষ্ট সময়ের মধ্যেই লক্ষ্যে পৌছাতে পারবে। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ছয় মাসে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"আলোহা লি. এর সম্পাদিত সর্বশেষ কাজটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপের …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর