জনাব রহিম যে ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন তা কর্মীর দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসূ উদ্দীপকের আলোকে পদ্ধতিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: যে জনাব রহিম প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসূ। এ প্রশিক্ষণ পদ্ধতিতে নির্ধারিত শিক্ষায়তনে একটি নির্দিষ্ট শিক্ষা কোর্সে প্রার্থীদেরকে ভর্তি করে তাদেরকে তত্ত্বমূলক জ্ঞান দান করা হয় এবং মাঝে মাঝে তাদেরকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে ঐ সম্পর্কে বাস্তব জ্ঞান দেওয়া হয়। আমাদের দেশের BBA, MBA ও নার্স ডিগ্রীধারীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্দীপকে জনাব রহিম একটি এনজিও এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে সে শূন্য পদ পূরণ করেন। অন্যদিকে যে সকল নতুন কর্মী, প্রতিষ্ঠানে যোগদান করে তাদেরকে তিনি একজন উচ্চপদস্থ নির্বাহীর অধীনে রেখে প্রয়োজনীয় কাজ শেখানের ব্যবস্থা করেন। এর ফলে কর্মীরা ব্যবহারিক কাজে দক্ষতা অর্জন করে। উদ্দীপকে নতুন নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে প্রবেশনা পদ্ধতি। এরূপ- পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে নিয়োগের পর ঐ কাজের জন্য নির্বাহীর অধীনে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, জনাব রহিম যে প্রবেশনা প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যবহার করছেন তা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত ফলপ্রসূ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রহিম যে ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন তা কর্মীর দক্ষতা ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর