উদ্দীপকে জনাব রহিম কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রহিম অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন। এ উৎসের মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয়। যেমন- সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক পদে উন্নীত করা অথবা প্রতিষ্ঠানের কোনো শাখা ব্যবস্থাপককে অন্য আরেকটি শাখার ব্যবস্থাপক পদে বদলির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ বলে গণ্য হয়। উদ্দীপকে জনাব রহিম একটি এনজিও এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে সে শূন্য পদ পূরণ করেন। জনাব রহিমের এমন নিয়োগ কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রহিম অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিম কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর