"শুধু সিদ্ধান্ত গ্রহণ করা নয় তা বাস্তবায়ন করাই আসল কাজ"-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মো: রাসেল মধ্যস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই তার আসল কাজ। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যন্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে মো: রাসেল একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের কর্মকর্তা।তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন। সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে চলতে হয়। এছাড়াও পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ তার অধস্তনদের মাধ্যমে বাস্তবায়ন করেন। তিনি মনে করেন শুধু সিদ্ধান্ত গ্রহণ করা নয় তা বাস্তবায়ন করাই আসল কাজ। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নীতি ও কৌশল বাস্তবায়নের জন্য মধ্য ও নিম্নপর্যায়ের ব্যবস্থাপনা কাজ করে। উদ্দীপকের মো: রাসেল একজন মধ্যপর্যায়ের ব্যবস্থাপক। তাকে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হয়। কারণ সিদ্ধান্ত গ্রহণ উচ্চ পর্যায়ের কাজ হলেও তা বাস্তবায়ন করা মধ্যন্তরের কাজ। তাই আমি মনে করি, মো: রাসেল মধ্যস্তরের ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই তার আসল কাজ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"শুধু সিদ্ধান্ত গ্রহণ করা নয় তা বাস্তবায়ন করাই আসল কাজ"-উদ্দীপকের আ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর