উদ্দীপকের প্রতিষ্ঠানে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির। এ প্রকার পরিকল্পনা একবার ব্যবহার করে বাদ দেওয়া হয় না। এটি সংশ্লিষ্ট। কাজে বার বার ব্যবহার করা হয়। উদ্দীপকে জাহিদ একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের কর্মকর্তা। তিনি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি তিনি বিভিন্ন সময়ে বার বার ব্যবহার করেন। এতে তিনি অনেক সুফল পান। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বার বার একই ধরনের পরিকল্পনা ব্যবহার করলে তা স্থায়ী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর