তুমি কি মনে কর মি. সুমনের অনুসৃত নীতিটি প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হবে? মতামত দাও।
উত্তর: আমি মনে করি মি. সুমনের অনুসৃত কার্যবিভাজন নীতিটি প্রতিষ্ঠানটির জন্য লাভজনক। প্রতিষ্ঠানের সমুদয় কাজকে প্রকৃতি অনুসারে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের ওপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে একই ধরনের কাজ' করায় প্রতিটি বিভাগে কর্মরত জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়। উদ্দীপকে মি. সুমন একটি বৃহৎ বৃহৎ কোম্পানির মালিক। তিনি তার প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেন। এছাড়াও তিনি' তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি ও ধরন মোতাবেক আলাদা আলাদ বিভাগে বিভক্ত করেন এবং প্রতিটি বিভাগে একজন বিশেষজ্ঞ নিয়োগ করেন। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমণ্ডলে কার্যের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই কার্যবিভাজন নীতি। এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। আমি মনে করি মি. সুমনের অনুসৃত কার্যবিভাজন নীতিটি প্রতিষ্ঠানটির জন্য লাভজনক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মি. সুমনের অনুসৃত নীতিটি প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর