জনাব রাসেল উক্ত প্রতিষ্ঠানের কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাসেল উক্ত প্রতিষ্ঠানের মধ্য স্তরের কর্মকর্তা। প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যস্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। উদ্দীপকে মো: রাসেল একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের কর্মকর্তা।তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন। সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে চলতে হয়। এছাড়াও পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ তার অধস্তনদের মাধ্যমে বাস্তবায়ন করেন। মো: রাসেল বিক্রয় বিভাগের কর্মকর্তা, যা মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাসেল উক্ত প্রতিষ্ঠানের মধ্যস্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রাসেল উক্ত প্রতিষ্ঠানের কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর