উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে একপদ হতে অন্যপদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এতে কর্মীর মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান ইত্যাদি অর্জিত হয়। উদ্দীপকে একটি বৃহৎ কোম্পানিতে কিছুসংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃত কর্মীদের স্থানীয়করণের পূর্বে তাদের একপদ হতে অন্যপদে স্থানান্তর করে অধিকতর দক্ষ করে গড়ে তোলা হয়। এতে তাদের বিভিন্ন পদ ও কাজ সম্পর্কে নতুন নতুন ধারণা জন্ম লাভকরে। এভাবে একাধিক পদে কাজ করানোর প্রশিক্ষণ পদ্ধতিটি পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর