তুমি কি মনে কর একজন কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গৃহীত পদ্ধতিই যথেষ্ট? মতামত দাও।
উত্তর: একজন কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য উদ্দীপকে গৃহীত পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি যথেষ্ট বলে আমি মনে করি। এ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে একপদ হতে অন্যপদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। উদ্দীপকে একটি বৃহৎ কোম্পানিতে কিছুসংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃত কর্মীদের স্থানীয়করণের পূর্বে তাদের একপদ হতে অন্যপদে স্থানান্তর করে অধিকতর দক্ষ করে গড়ে তোলা হয়। এতে তাদের বিভিন্ন পদ ও কাজ সম্পর্কে নতুন নতুন ধারণা জন্ম লাভ করে। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলা যায়। এর মাধ্যমে কর্মীকে কোনো বিশেষ বিষয়ে হাতেনাতে শিক্ষা দেওয়া হয়। ফলে কর্মক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানে তাই নতুন নিয়োগকৃত কর্মীদের পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ সম্পর্কে দক্ষ হয়ে উঠবে, যা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর একজন কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গৃহীত পদ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর