হাসান আলীর প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্বের কারণেই হাসান আলীর প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে। যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন। 1 উদ্দীপকে হাসান আলী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের মতামতের ভিত্তিতে কার্য পরিচালনা করেন। তাই অধস্তনদের সাথে তার সম্পর্ক খুব ভালো। এতে হাসান আলীর প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতি লাভ করছে। উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে হাসান আলী গণতান্ত্রিক নেতৃত্ব পদ্ধতিটি ব্যবহার করেন। এ ধরনের নেতৃত্বে অধস্তনদের মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধস্তনরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং তারা তাদের মালিকের প্রতি সন্তুষ্ট থাকে। এর ফলে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে সক্ষম হন। তাই আমি মনে করি, গণতান্ত্রিক নেতৃত্বের কারণেই হাসান আলীর প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
হাসান আলীর প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর