হাসান আলীর প্রতিষ্ঠানটিতে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।
যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে, তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন।
উদ্দীপকে হাসান আলী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। 'তিনি তার অধস্তনদের মতামতের ভিত্তিতে কার্য পরিচালনা করেন। তাই অধস্তনদের সাথে তার সম্পর্ক খুব ভালো। এতে হাসান আলীর প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতি লাভ করছে। হাসান আলীর নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হাসান আলীর প্রতিষ্ঠানটিতে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।