আফতাব আহম্মেদের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: আফতাব আহম্মেদের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো বিদ্যমান। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থ কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। উদ্দীপকে আফতাব আহম্মেদ তার প্রতিষ্ঠানে সরলরৈখিক কর্মকর্তাদের পাশাপাশি একদল বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করেন। এতে সরলরৈখিক কর্মকর্তাদের চাপ লাঘব হয়। তবে এতে বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। তারপরেও প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি লাভ করে। উদ্দীপকের সংগঠনটি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আফতাব আহম্মেদের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আফতাব আহম্মেদের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর