উদ্দীপকে জাহিদ কী কী সুবিধা পেতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উদ্দীপকে জাহিদ যে স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে তা দ্বারা তিনি বিভিন্ন সুবিধা পেতে পারেন। যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। উদ্দীপকে জাহিদ একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের কর্মকর্তা। তিনি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি তিনি বিভিন্ন সময়ে বার বার ব্যবহার করেন। এতে তিনি অনেক সুফল পান। উদ্দীপকে জাহিদ প্রতিষ্ঠান পরিচালনায় স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে। উক্ত পরিকল্পনা ব্যবহারের মাধ্যমে তিনি বিভিন্ন সুবিধা পাবেন। সুবিধাগুলো হলো: স্থায়ী পরিকল্পনা বার বার ব্যবহৃত হয় বলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে, এরূপ পরিকল্পনা কর্মীদের নিকট গ্রহণযোগ্যতা বেশি পায়; একই পরিকল্পনা ব্যবহার করতে করতে কর্মীরা দক্ষ হয়ে উঠে। এছাড়াও এরূপ পরিকল্পনা ব্যবহারে ব্যবস্থাপকগণ দক্ষ হয়ে উঠে বলে তত্ত্বাবধানে শ্রম ও সময় কম দিতে হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহিদ কী কী সুবিধা পেতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ উত্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর