XYZ কোম্পানিতে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: XYZ কোম্পানিতে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। এরূপ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে যোগ্য কর্মী সংগ্রহ করা যায়, প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে XYZ কোম্পানি কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। অতঃপর আবেদনকৃত ৩০ জন প্রার্থীর দরখাস্ত বাছাই করে ২০ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করে। এদের সবাই মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করার পর ১০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। বিজ্ঞপ্তি দানের মাধ্যমে কর্মী সংগ্রহের কাজটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'XYZ কোম্পানিতে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
XYZ কোম্পানিতে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর