তুমি কি মনে কর প্রার্থিত পদের জন্য মনস্তাত্ত্বিক পরীক্ষা খুৰ দরকার ছিল? মতামত দাও।
উত্তর: কর্মী নির্বাচন পদ্ধতিতে প্রার্থীর মনস্তাত্ত্বিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত কর্মীদের মধ্য হতে সর্বোত্তম কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। যোগ্য কর্মী ছাড়া লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। আর যোগ্য কর্মী পেতে হলে কর্মী নির্বাচন প্রক্রিয়ার বিকল্প নেই। এক্ষেত্রে কর্মী নির্বাচন প্রক্রিয়ার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষা। উদ্দীপকে. XYZ কোম্পানি কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। অতঃপর আবেদনকৃত ৩০ জন প্রার্থীর দরখাস্ত বাছাই করে ২০ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করে। এদের সবাই মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করার পর ১০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। কর্মী চূড়ান্তভাবে নির্বাচনের অনেকগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষা। এক্ষেত্রে কর্মীর দক্ষতা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রার্থিত পদে উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়। এরূপ পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে যোগ্য কর্মী নিয়োগ দেওয়া সম্ভবপর হয়। এতে প্রতিষ্ঠান দক্ষতার সাথে কর্ম সম্পাদন করতে পারে। তাই আমি মনে করি, কর্মী নির্বাচন পদ্ধতিতে প্রার্থীর মনস্তাত্ত্বিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর প্রার্থিত পদের জন্য মনস্তাত্ত্বিক পরীক্ষা খুৰ দরকার …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর