উদ্দীপকের প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতির কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো ব্যবহারের কারণে দ্রুত উন্নতি লাভ করে। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উৎপাদনকারী, সরলরৈখিক সংগঠনে কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এতে সরলরৈখিক নির্বাহীর কার্য লাঘব হয়। উদ্দীপকে আফতাব আহম্মেদ তার প্রতিষ্ঠানে সরলরৈখিক কর্মকর্তাদের পাশাপাশি একদল বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করেন। এতে সরলরৈখিক কর্মকর্তাদের চাপ লাঘব হয়। তবে এতে বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। তারপরেও প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি লাভ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এরূপ সংগঠন কাঠামোতে নির্বাহী বিশেষজ্ঞের সহযোগিতায় যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত বিশেষজ্ঞগণ বিভিন্ন বিষয়ে পারদর্শী থাকায় প্রতিষ্ঠানে যে সিদ্ধান্ত গৃহীত হয় তা প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকরী হয়। ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। তাই আমি মনে করি, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো ব্যবহারের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি লাভ করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতির কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর