উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে উভয়ের অবদান কি সমান গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব অর্ণব উচ্চস্তরের কর্মকর্তা এবং জনাব মাহিম মধ্যস্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে উভয়ের অবদান গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। অন্যদিকে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও - নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্যস্তরের ব্যবস্থাপনা বলে। উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী 'অর্শা জুট মিলের' পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। অন্যদিকে জনাব. মাহিম উক্ত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশ দেন এবং আদর্শমান অনুযায়ী কার্যসম্পাদন করেন। উভয়ের দক্ষতা ও কর্মকাণ্ডের ওপর অর্শা জুট মিলের সাফল্য নির্ভর করে। উচ্চপর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করেন। আর মধ্যপর্যায়ের ব্যবস্থাপকগণ ঐ নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্নপর্যায়ের ব্যবস্থাপকদের কাজে লাগান। তিনি দক্ষতার সাথে নিম্নস্তরের কাজ তত্ত্বাবধান করেন, ভুলত্রুটি হলে শুধরে দেন। ফলে উভয়ের কর্মপ্রচেষ্টায় প্রতিষ্ঠান এগিয়ে যায়। জনাব অর্ণব ও জনাব মাহিম উভয়ে এই কাজগুলো সম্পাদন করে। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের সফলতা অর্জনে তাদের উভয়ের অবদান গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে উভয়ের অবদান কি সমান গুরুত্বপূর…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর