উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা। ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী 'অর্শা জুট মিলের' পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। নীতি ও পরিকল্পনা প্রণয়ন কাজ উচ্চস্তরের ব্যবস্থাপনার। তাই বলা যায়, উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরের কর্মকর্তা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর