ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে? উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে। একজনমাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্য নীতি বলে। এরূপ নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক কর্মী একজনমাত্র নির্বাহীর অধীনে থাকবে এবং তার আদেশ মেনে চলবে। ভুলত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। উদ্দীপকে জনাব মারুফ একটি উৎপাদনশীল প্রকল্পের সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। এতে একই সময়ে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা ভাবছেন। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী কখনোই সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। উদ্দীপকে সুপারভাইজারের ক্ষেত্রেও এমনটি হয়েছে, যা আদেশের ঐক্য নীতির পরিপন্থি। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘনের কারণে জনাব মারুফের কাজে সমস্যা হচ্ছে?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর