জনাব মারুফ ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মারুফ ব্যবস্থাপনার নিম্নস্তরের দায়িত্ব পালন করেছেন। এরূপ ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যমপর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে। এ পর্যায়ের 'উপরে থাকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সুপারভাইজার ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে জনাব মারুফ একটি উৎপাদনশীল প্রকল্পের সুপারভাইজার। কাজের জন্য তাকে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। এতে একই সময়ে একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। জনাব মারুফ উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার, যা নিম্নস্তরের ব্যবস্থাপনার কাজ। তাই বলা যায়, জনাব মারুফ ব্যবস্থাপনার নিম্নস্তরের দায়িত্ব পালন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মারুফ ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর