তুমি কি মনে কর 'Nura Soft Drinks Ltd.' পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে পেরেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি, 'Nura Soft Drinks Ltd.' পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে পেরেছে। যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙিনা বলে। পরিকল্পনার সফলতা কতকগুলো প্রাকৃতিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। যে ব্যবস্থাপক যত বেশি সঠিকভাবে পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করতে পারবে তার পরিকল্পনা তত বেশি সফল হবে। উদ্দীপকে 'Nura Soft Drinks Ltd.' সুইজারল্যান্ড ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা একটি পরিকল্পনা প্রণয়ন করে। কারণ এদেশের অধিকাংশ জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের চাহিদা ও রুচি ভিন্ন। অত:পর পরিকল্পনামাফিক প্রতিষ্ঠানটি কাজ করায় তাদের উদ্দেশ্য সফল হয়েছে। পরিকল্পনার পূর্বানুমান যত বেশি তথ্যনির্ভর, যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক হবে পরিকল্পনা তত বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে। পরিকল্পনায় প্রভাববিস্তারকারী এসব বিষয়কে পরিকল্পনার, আঙিনা নামে অভিহিত করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের উদ্দেশ্য বাস্তবায়নে এমন আঙিনা নির্ধারণ করেছে। এতে প্রতিষ্ঠানটি, তাদের লক্ষ্য বাস্তবায়ন করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর 'Nura Soft Drinks Ltd.' পরিকল্পনার আঙিনা নির্ধারণ কর…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর