উদ্দীপকে উল্লিখিত জনাব শিমুলের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়।
উদ্দীপকে জনাব শিমুল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জনাব শিমুলের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে থেকে তাদের কার্যসম্পাদন করেন। নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্যসম্পাদন, সংগঠনের সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব শিমুলের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো।