'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য যখন কোনো প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করে তখন তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে। সাধারণত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপঃ, পেপসি কোম্পানি বাংলাদেশের কোনো অঞ্চলের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করে তাই আঞ্চলিক পরিকল্পনা। উদ্দীপকে 'Nura Soft Drinks Ltd.' সুইজারল্যান্ড ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলাদা একটি পরিকল্পনা প্রণয়ন করে। কারণ এদেশের অধিকাংশ জনসংখ্যা মুসলিম হওয়ায় তাদের চাহিদা ও রুচি ভিন্ন। বিভিন্ন দেশের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা আঞ্চলিক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'Nura Soft Drinks Ltd.' কোম্পানি বাংলাদেশের জন্য কোন ধরনের পরিকল্পন…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর