উদ্দীপকে উল্লিখিত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির সংগঠন কাঠামো উত্তম বলে তুমি মনে কর? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রথম প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন বিদ্যমান এবং ২য় প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো বিদ্যমান। উভয় সংগঠনের মধ্যে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোটি উত্তম। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা। বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। উদ্দীপকে জনাব শিমুল ও জনাব বকুল ভিন্ন ভিন্ন দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জনাব শিমুলের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে থেকে তাদের কার্যসম্পাদন করেন।অন্যদিকে তার বন্ধু বকুলের প্রতিষ্ঠানে নির্বাহীকে সহায়তা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ কর্মী রয়েছে। সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়.। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পেলে তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচলনা করা কঠিন হয়ে পড়ে। এতে শ্রম অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, সরলরৈখিক সংগঠনের তুলনায় সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির সংগঠন কাঠামো উত্তম…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর