উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে নতুন কর্মীদের জন্য ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ, যা প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর।
কোনো অভিজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্রে হাতেকলমে ও তাত্ত্বিক বিষয়ে যে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। অত:পর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
উদ্দীপকে জনাব প্রিজম 'তমা ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন। উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় শূন্যপদ পূরণের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। অতঃপর নব নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে স্থায়িভাবে নিয়োগ দেন। এর ফলে প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখে।
উদ্দীপকে নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এরূপ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এতে কর্মক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি বা সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবহৃত শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।