জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে যে নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে তা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে চাকরির স্থায়িত্বের নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অন্যদিকে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকেই চাকরির স্থায়িত্বের নীতি বলে। উদ্দীপকের জনাব সোহান 'X [গণিত] লি. ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা 'পরিচালক। তিনি যন্ত্রপাতি ব্যবহার করে সুকৌশলে ও সঠিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় চলে আসে। ইদানীং প্রতিষ্ঠানটিতে তিনি কর্মীদের সামান্য ভুল হলেই ছাঁটাই শুরু করেছেন। এর ফলে কর্মীরা সর্বক্ষণ আতঙ্কিত থাকেন এবং অন্যত্র ভালো চাকরি পেলে চলে যান। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। উদ্দীপকে জনাব সোহান তার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতি অবজ্ঞা করেছেন। এতে তার প্রতিষ্ঠানের কর্মীরা সবসময় আতঙ্কে থাকেন এবং চাকরি হারানোর ভয়ে ভালো চাকরি পেলে অন্যত্র চলে যাচ্ছে। এর ফলে দিন দিন তার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। তাই আমি মনে করি, জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে চাকরির স্থায়িত্বের নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সোহানের প্রতিষ্ঠানটিতে যে নীতির অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে ত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর