জনাব আনিছের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আনিছের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। একজন ব্যবস্থাপকের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন সচরাচর স্বল্পমেয়াদি পরিকল্পনা ভিত্তিতে হয়ে থাকে। এ জাতীয় পরিকল্পনার মেয়াদ সাধারণত একদিন, এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক অথবা খুব বেশি হলে এক বছর পর্যন্ত হতে পারে। উদ্দীপকে জনাব আনিছ ২০২২ সালে ২০% পোশাক বর্তমানের তুলনায় বেশি উৎপাদন করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন, যা প্রণীত হয় ২০২১ সালে। জনাব আনিছের উক্ত পরিকল্পনাটি এক বছরের জন্য প্রণয়ন করা হয়েছে, যা স্বল্পমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আনিসের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আনিছের উৎপাদন পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর