তুমি কি মনে কর জনাব মাহিম কবীরের নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়েছে? মতামত দাও।
উত্তর: জনাব মাহিম কবিরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয় বলে আমি মনে করি। এরূপ নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন। তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেন না। উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর 'ইউনিক ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনে তিনি কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। জনাব হুমায়ুন কবীর হঠাৎ অসুস্থ হলে তার পুত্র জনাব মাহিম কবীরকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি একাই প্রাক্তিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এমন নেতৃত্বে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। উদ্দীপকে জনাব মাহিম কবীরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এমন নেতৃত্বে অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহিগণের দাস হিসেবে বিবেচিত হয়। ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনার করেন না এবং কাজ আদায়ের ক্ষেত্রে ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। তাই আমি মনে করি, 'জনাব মাহিম কবীরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর জনাব মাহিম কবীরের নেতৃত্বের কারণেই প্রতিষ্ঠানটি লোকস…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর