'ফাস্ট সেফ লি.' প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ফাস্ট সেফ লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছে। নিয়ন্ত্রণ ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা। উদ্দীপকে 'ফাস্ট সেফ লি.' একটি টি-শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উন্নতমানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে সাত লক্ষ একক ধার্য করে। উক্ত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ কাজটি নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ফাস্ট সেফ লি. প্রথমত নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপটি অনুসরণ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'ফাস্ট সেফ লি.' প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর