উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠনটিতে পুরাতন কর্মীদের প্রশিক্ষণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে পুরাতন কর্মীদের পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এ প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে বদলি করে সকল কাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। উদ্দীপকে জনাব প্রিজম 'তমা ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে এসেছেন। প্রতিষ্ঠানটি হঠাৎ লোকসানের সম্মুখীন হলে তিনি সমমর্যাদার কর্মীদের বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে এবং এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের নির্দেশ দেন। উক্ত প্রশিক্ষণ পদ্ধতিটি পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে পুরাতন কর্মীদের পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠনটিতে পুরাতন কর্মীদের প্রশিক্ষণে কোন পদ্ধতি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর