“সংগঠন কাঠামো অনুসরণ করে 'Z [গণিত] প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়”- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরলরৈখিক সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে বলে আমি মনে করি। এরূপ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয় বলে একে সামরিক সংগঠনও বলে। উদ্দীপকের চিত্রে দেখানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের অধীনে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপকের অধীনে, বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপনের অধীনে ফোরম্যান এবং ফোরম্যানের অধীনে শ্রমিকবৃন্দ কর্মরত রয়েছে। অর্থাৎ কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে, যা সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়; উদ্দীপকের সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠনে সরলরৈখিক কর্মকর্তাদের সাথে কোনো উপদেষ্টা কর্মী থাকে না বলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। এরূপ সংগঠনে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। এছাড়াও এরূপ সংগঠনে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় এবং প্রত্যেকেই তার কাজের জন্য সর্বোতভাবে তার ঊর্ধ্বতনের নিকট দায়ী থাকে বলে সকলক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“সংগঠন কাঠামো অনুসরণ করে 'Z প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর