উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে।
উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর 'ইউনিক ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন সজ্জন ব্যক্তি। প্রাতিষ্ঠানিক কার্যসম্পাদনে তিনি কর্মীদের ওপর আস্থা রাখেন। এজন্য তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা অর্জন করে। হুমায়ুন কবীরের এমন নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব হুমায়ুন কবীর গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেন।