উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত রয়েছেন। ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব সাব্বির একটি বৃহদায়তন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণের কাজ ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার উচ্চ স্তরে কর্মরত রয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর