উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন। এ নীতিতে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করে। সাম্য অর্থ সমান। প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ, ন্যায়বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এই নীতির মূল প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকে জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে সমান চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। জনাব সিফাতের এমন আচরণ ব্যবস্থাপনার সাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব সিফাত প্রথম পর্যায়ে ব্যবস্থাপনার কোন নীতি অন…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর