উদ্দীপকের শেষাংশে যে নীতির কথা বলা হয়েছে, প্রতিষ্ঠানকে গতিময় করে তুলতে তার গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের শেষাংশে শৃঙ্খলার নীতির কথা বলা হয়েছে, যা প্রতিষ্ঠানকে গতিময় করে তুলতে সহায়ক। এ নীতিতে প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা। উদ্দীপকে জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে সমান চোখে দেখেন। এজন্য অধস্তনরা তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের জনবল ও অন্যান্য উপকরণ সঠিক স্থানে পদায়ন ও স্থাপন করেন। এতে দক্ষতাপূর্ণ কার্যসম্পাদন নিশ্চিত হয় এবং কার্য সম্প্রসারণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে শৃঙ্খলার নীতি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত নীতি প্রতিষ্ঠার ফলে প্রতিষ্ঠানে কার্যসম্পাদন করা সহজতর হবে এবং প্রতিষ্ঠানের সফলতা অর্জিত হবে। কেননা অযোগ্য লোককে দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ করালে প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হবে এবং প্রতিষ্ঠান একটা সময়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি, উদ্দীপকের শেষাংশে ব্যবহৃত শৃঙ্খলার নীতি প্রতিষ্ঠানকে গতিময় করে তুলতে সহায়ক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষাংশে যে নীতির কথা বলা হয়েছে, প্রতিষ্ঠানকে গতিময় করে তু…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর